নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

মার্চ ৬, ২০২৫ ১১:২৪ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নাটোরের লালপুরে মোজাহার হোসেন নামের এক ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি করেছে দুর্বৃত্তরা। তবে কোনো গুলি না লাগায় ওই ইউপি সদস্য প্রাণে বেঁচে গেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে। মোজাহার হোসেন ওই গ্রামের মৃত বাহাউদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

আরও পড়ুনঃ  নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে ইউপি সদস্য মোজাহার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র হাতে তাকে টার্গেট করেন। তিনি বিষয়টি দেখতে পেয়ে মোটরসাইকেল ফেলে চিৎকার করে শুয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে। মোজাহার হোসেনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল জব্দ করে গ্রামবাসী।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।