নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত

মার্চ ২১, ২০২৫ ৯:৪৯ 👁️ ১৯ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

নিহত সেনাসদস্যের নাম আল মামুন (২৬)। তিনি নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী মামুন ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

পুলিশ পরিদর্শক ইসমাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মামুনের মরদেহ উদ্ধার করেছে। তাঁর কাছে সেনাসদস্যের পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি কোথায় কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।