নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:০৮ 👁️ ২২ views
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে (ময়মনসিংহ ব ১১—০০৬১) নম্বরের যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।পরে রাজশাহীর উদ্দেশে ছেড়ে নাটোরের বড়াইগ্রামে পৌঁছলে যাত্রীরা বাসটি আটকে দেয়। খবর পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে বাস চালক, হেলপারসহ তিনজনকে আটক করে পুলিশ।

আটকরা হলো- বাসচালক রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে বাবলু (৪০), সুপারভাইজার একই থানার পূর্ব কাঠালিয়া মহল্লার আঙ্গুর মন্ডলের ছেলে মাহাবুব আলম (৩০) ও সহকারী সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে সুমন ইসলাম (২৮)

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যাত্রীরা জানান, ঢাকার গাবতলী থেকে রাত ১০টার দিকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয় বাসটি। চন্দ্রা থেকে আরও তিনজন যাত্রী বাসে উঠেন। কিছুদূর যাওয়ার পর ৭—৮ জন যাত্রীবেশী ডাকাত সদস্য অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বাসটি টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এ সময় অস্ত্রের মুখে প্রায় ৫০ জন যাত্রীর নিকট থেকে নগদ টাকা, স্বর্ণ গহনা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। এক পর্যায়ে তারা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে।পরে বাসটি চন্দ্রার একটি ফাঁকা এলাকায় রেখে ডাকাতরা নেমে যায়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

সবশেষ বড়াইগ্রাম থানা মোড় এলাকার তিনজন যাত্রী তাদের স্বজনদের নিয়ে বাসটি আটক করে। পরে খবর দিলে পুলিশ বাসটি জব্দ করে চালক, চালকের সহকারি, সুপারভাইজারকে আটক করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ডাকাতির ঘটনা টাঙ্গাইল জেলায় সংঘটিত হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব টাঙ্গাইলের পুলিশের। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।