নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নামজারি প্রক্রিয়া বাতিলের কোনো সুযোগ নেই : ভূমি মন্ত্রণালয়

জানুয়ারি ১৭, ২০২৪ ৬:৩৩ 👁️ ৬২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বর্তমান ভূমি ব্যবস্থাপনায় নামজারি প্রক্রিয়া বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  দণ্ডপ্রাপ্ত, পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে সরকারের অবস্থান অনড় : জাহেদ উর রহমান

এতে বলা হয়, সম্প্রতি অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি নামজারি প্রক্রিয়া বাতিল হয়েছে— মর্মে বিভিন্ন তথ্য কিংবা ভিডিও কনটেন্ট তৈরি ও শেয়ার দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। প্রকৃত তথ্য হচ্ছে, বাংলাদেশের বর্তমান ভূমি ব্যবস্থাপনায় নামজারি প্রক্রিয়া বাতিলের কোনো সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার জনগণের সুবিধার্থে ও ভোগান্তি কমাতে নামজারি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

জমি ক্রয় কিংবা অন্যকোনোভাবে মালিকানা পরিবর্তন পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’-এর মাধ্যমে।

প্রধানমন্ত্রী গত বছরের ২৯ মার্চ রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়া কার্যক্রম শুরু করেন।

বর্তমানে দেশের ১৭টি উপজেলায় এই কার্যক্রম চলমান। শিগগিরই দেশব্যাপী বাস্তবায়ন করা হবে ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।