নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নামহীন গুদামে যত্রতত্র রাখা ছিল কেমিক্যাল, মালিক লাপাত্তা

সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৪৭ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে আগুন লাগা গুদামে যত্রতত্র রাখা ছিল কয়েক প্রকারের কেমিক্যাল। কোনো নাম বা সাইনবোর্ডও ছিল না আধাপাকা টিনশেড গুদামটির। খোঁজ নিয়ে এখনো এর মালিকের সন্ধানও মিলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছালেহ উদ্দিন বলেন, গুদামটিতে সোডিয়াম বাই কার্বোনেট, স্ট্রোন, সোডা, ব্লিসিং পাউডার, মেটা হাইড্রোসহ—এমন গুরুত্বপূর্ণ কিছু কেমিক্যাল ছিল। এসব কেমিক্যাল যেভাবে রাখা প্রয়োজন অর্থাৎ হাউজ কিপিং করা ছিল না। আমরা মালিকপক্ষ বা ভাড়াটিয়া যারা রয়েছে তাদের খুঁজছি, তাদের পেলে আমরা ভেতরের সব কেমিক্যাল সম্পর্কে তথ্য পেতাম । এতে আমাদের উদ্ধার অভিযান অনেকটাই সহজ হতো।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, যদিও আগুন এখন নিয়ন্ত্রণে তবুও একটা ভয় কাজ করছে, ভবনের অনেক ভেতরে গুদাম। এতো ভেতরে আমাদের পক্ষে যাওয়াটা অনেকটাই রিস্কের। তবুও আমাদের উদ্ধারকারী দল কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের চারজন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আপাদত আগুন লাগার সঠিক কারণ আমরা নির্ণয় করতে পারিনি। তদন্ত শেষে সব জানা যাবে।

আরও পড়ুনঃ  ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।