নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নামাজের সময় মসজিদের ছাদধসে নিহত ৭

আগস্ট ১২, ২০২৩ ৩:৫১ 👁️ ১১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ায় নামাজের সময় একটি মসজিদের একাংশের ছাদধসে যায়। এ ঘটনায় অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

শুক্রবার নাইজেরিয়ার জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই এ তথ্য নিশ্চিত করেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, শুক্রবার আসরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

তিনি বলেন, প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসেপড়া মসজিদে অনুসন্ধান করার পর আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়।

সেখানকার জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ছাদের একাংশ ধসে পড়েছে।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীদের সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।