নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও

জুলাই ২, ২০২৪ ১:৪৩ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ এর একটি দল।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউর এটি একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

এদিকে, এটিইউ সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলায় অভিযানের পর এক নারীকে গতকাল কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যেই এই অভিযান।

এটিইউ এর ধারণা, নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার-আল ইসলামের ৩-৪ জন সদস্য ভবনের তিনতলায় অবস্থান করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।