খোন্দকার মাহ্ফুজুল হক “বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ চরণগুলো নারীর প্রাপ্য সম্মানের এক ঐতিহাসিক ঘোষণা। একে বাঙালি জাতির পথ নির্দেশনাও বলা যায়।সৃষ্টির শুরু থেকে মানুষ সহিষ্ণু প্রাণিরূপে প্রাণিজগতে পরিচয় বহন করে চললেও কখনো কখনো তাদের মধ্যে অসহিষ্ণুতাও পরিলক্ষিত হয়েছে। এ অসহিষ্ণুতা মানুষের নানাধরনের কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছিল। যার ফলশ্রুতিতে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়ে সহিংসতায় রুপ নেয় এবং সমাজের বিভিন্ন শ্রেণি গোষ্ঠীকে আক্রান্ত করে। যে আক্রান্তের অন্যতম শিকার হয়েছিল নারী সমাজ। কর্মসংস্থান, আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারীর প্রতি একধরনের অসহিষ্ণুতা পূর্ব থেকে অদ্যাবধি বিদ্যমান রয়েছে। এটি মূলত মানুষের কুপ্রবৃত্তির প্রভাবেই জেগে উঠেছিল। কর্মসময়, ন্যায্যমজুরি, ভোটাধিকার, কর্মপরিবেশ ইত্যাদি প্রদানের ক্ষেত্রে প্রচলিত সমাজ ব্যবস্থায় নারীর প্রতি...
Developed by BDITHOST