অনলাইন ডেস্ক : বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটি নারী হকিতে জোর দিয়েছে। নারী হকির উন্নয়নে ডেভেলপমেন্ট কাপ হকির আয়োজন করেছে তারা। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে সেই টুর্নামেন্ট। বাংলাদেশ বিমানবাহিনী ভেন্যুতে প্রথম খেলায় ঠাকুরগাঁও ১৪-০ গোলে রংপুর জেলাকে, একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় বিকেএসপি ১৫-০ গোলে কিশোরগঞ্জ এবং মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা ১৫-০ গোলে কুমিল্লাকে পরাজিত করে। ১১ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল। নারী হকি দলের টুর্নামেন্টের পাশাপাশি পুরুষ দলের প্রস্তুতিও চলছে। এশিয়ান কাপ হকির বাছাই হিসেবে বাংলাদেশ এএইচএফ...
অনলাইন ডেস্ক : বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটি নারী হকিতে জোর দিয়েছে। নারী হকির উন্নয়নে ডেভেলপমেন্ট কাপ হকির আয়োজন করেছে তারা। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে সেই টুর্নামেন্ট।
বাংলাদেশ বিমানবাহিনী ভেন্যুতে প্রথম খেলায় ঠাকুরগাঁও ১৪-০ গোলে রংপুর জেলাকে, একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় বিকেএসপি ১৫-০ গোলে কিশোরগঞ্জ এবং মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা ১৫-০ গোলে কুমিল্লাকে পরাজিত করে। ১১ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল।
নারী হকি দলের টুর্নামেন্টের পাশাপাশি পুরুষ দলের প্রস্তুতিও চলছে। এশিয়ান কাপ হকির বাছাই হিসেবে বাংলাদেশ এএইচএফ কাপ খেলবে। সেই টুর্নামেন্টের কোচ মামুনুর রশীদ খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত রেখেছেন। এই দলে নেই হকির অন্যতম কিংবদন্তি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনে অনেক সমালোচনা হলেও জিমিকে ফিটনেস পরীক্ষায় ডাকারও প্রয়োজন মনে করেনি ফেডারেশন।
Post Views:30
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।