অনলাইন ডেস্ক : এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রির সমমান দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা ডিগ্রির স্বীকৃতি পান। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ডিপ্লোমা নার্সিং কোর্সগুলোকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আন্দোলনে...
Developed by BDITHOST