নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিজের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তামান্না!

জুন ১৪, ২০২৫ ৭:১৭ 👁️ ৬১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের আইটেম গানে ঝড় তোলার জুড়ি নেই তামান্না ভাটিয়ার। তার উষ্ণ গড়ন আর নাচের তালে কেঁপেছে অসংখ্য দর্শক। কিন্তু তার রূপের মোহে দর্শক কাবু হওয়ার আগেই নিজের শরীরের প্রেমে পড়েছেন তামান্না! শুধু তাই নয়, প্রকাশ করলেন কিছু গোপন অভ্যাসও।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।’

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন ছিপছিপে শরীর মানেই সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান শুধু শরীরের মাপে আটকে থাকে না।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

তামান্না বলেন, ‘একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভালো অনুভব করাতো না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না।’

তামান্নাকে সম্প্রতি দেখা গেছে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে। যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।