নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিজের ভুলেই রান আউট শান্ত

নভেম্বর ১১, ২০২৩ ১:৩১ 👁️ ৯৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ফিফটির দিকে এগোচ্ছিলেন নাজমুল হাসান শান্ত। কিন্তু সেটি আর করতে পারলেন না।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দ্রুত দুই রান তুলতে গিয়ে বিদায় নিতে হয় তাকে।
অ্যাবটের শর্ট বল স্কয়ার লেগে খেলেন শান্ত। এক রান ঠিকঠাক নিলেও পরের রান নিতে গিয়ে আর পারেননি লাইন ক্রস করতে। মার্নাশ লাবুশেনের থ্রো হাতে নিয়ে সহজেই স্টাম্পিং করেন অস্ট্রেলিয়া উইকেটকিপার। ৫৭ বলে ৪৫ রান করে বিদায় নেন বাংলাদেশি অধিনায়ক।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই পায় টাইগাররা। উদ্বোধনী জুটিতে দুইজনে যোগ করেন ৭৬ রান। কিন্তু ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি তামিম। শন অ্যাবটের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে অ্যাবটের বাউন্সার স্কয়ারে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ। ৩৪ বলে ৩৬ রান করে বিদায় নিতে হয় তাকে। বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। অ্যাডাম জাম্পার বল উড়িয়ে মারেন তিনি। যা বাউন্ডারি লাইন পেরোনোর আগে সহজেই তালুবন্দি করেন লাবুশেন। ৪৫ বলে ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশি ব্যাটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।