নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন পলক

ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৩৪ 👁️ ৭২ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা সভায় নাটোর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত ১৫ বছরে আপনাদের সন্তান পলক যা করেছে বিগত ৪০ বছরে এর চেয়ে বেশি কেউ করতে পারেনি। তাহলে আমার দু-চারটা ভুল যদি থাকে তাহলে কি মাপ করা যাবে না?

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাওটা গ্রামে প্রচারণা শেষে এক পথসভায় এ কথা বলে তার ভুলত্রুটির জন্য ভোটারদের কাছে ক্ষমা চান পলক।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

প্রতিমন্ত্রী পলক এসময় বলেন, আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? আমি কিন্তু আপনাদের কাছে শুধু ভোট চাই না। আমি আপনাদের ভোট এবং হৃদয়ের ভালোবাসা চাই।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

পলক বলেন, যে কাজ করে তার ভুল হয়। আর কাজ যে করে না তার ভুল হয় না। আমি ফেরেশতা না, তাই ভুলত্রুটির ঊর্ধ্বে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারের কাছে আহ্বান করেন পলক।

এসময় উপস্থিত ছিলেন ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের সদস্য শামীম হোসেন বাদশা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।