নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:২৭ 👁️ ৪১ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মেসবাহুল হক, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও পড়ুনঃ  বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

আলোচনা সভায় বক্তারা বিদেশ গমন ব্যক্তিদের কোন ঝামেলা ছাড়া, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সাইকে অবগত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।