নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

মার্চ ৩, ২০২৫ ১২:৪১ 👁️ ১৩ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২ মার্চ) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, নতুন ভোটার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।