নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

জুন ১৯, ২০২৫ ৬:২৬ 👁️ ৫৫ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন হয়েছে। “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেলার আয়োজনে সহযোগিতা করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ  অটিজম থেকে স্বাভাবিক জীবনের পথে

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা চত্বরে প্রধান এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই মেলার মাধ্যমে নিয়ামতপুর উপজেলায় যে আম উৎপাদন হয় তা দেশের বাইরে রপ্তানি করতে হবে। নিয়ামতপুরের ভালো ব্যানানা জাতের আম ভালো হয়। তাই এই আমকে নিয়ামতপুরের ব্রান্ডিং করতে সকল আম চাষীদের আহবান জানান।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেলার আয়োজক সূত্রে জানা যায়, এবারে মেলায় চারটি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্টলে প্রায় ৬০ জাতের আমসহ নানা জাতের দেশি ফল এবং ফল চাষের প্রযুক্তি ও পদ্ধতি প্রদর্শন করবেন। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।