নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় নিয়ামতপুর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম। বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন। এছাড়াও উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।...
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় নিয়ামতপুর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম। বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন। এছাড়াও উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।