নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর ইন্তেকাল

জুলাই ৭, ২০২৫ ৭:৩২ 👁️ ১১২ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ  আপনার শরীর কি মৃত্যুঝুঁকিতে, জেনে নিন মাত্র এক মিনিটের সহজ পরীক্ষায়

৭ জুলাই সোমবার উপজেলার চন্দননগর ইউনিয়নের বিলাশৈল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী বিলাশৈল গ্রামের মৃত ইয়াহিয়া সরকারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যাল

আহম্মদ আলীকে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে । এর আগে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে গার্ড অব অনার প্রদান করে।

আরও পড়ুনঃ  মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, আলিমদ্দিন, সোবহান আলী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।