নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভা

জানুয়ারি ২৭, ২০২৫ ৬:২৬ 👁️ ২৩ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সঠিক এবং সুষ্ঠু ভোটার তালিকা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সোমবার (২৭জানুয়ারি) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ, নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, বামইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু প্রমুখ।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

সভাপতি তার বক্তব্যে বলেন, সকলের সম্মিলিত উদ্যোগে আমরা একটি নির্ভুল এবং সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। যা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।