নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন

এপ্রিল ২৭, ২০২৫ ৪:৪৪ 👁️ ১৭ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গাছকাটাকে কেন্দ্র করে দুইজনকে ‘পিটিয়ে হত্যা’র প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে থানার ফটকের সামনে ‘অত্র গ্রামবাসী’র ব্যানারে
ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শরীফুলের বোন মোর্শেদা, শরিফুলের ছেলে কুদ্দুস, স্ত্রী শাহনাজ; নিহত আজিজুলের ভাই ফজলুর রহমান, ছেলে ফারুক, গ্রামবাসী নাজমা, শারমিন খাতুন প্রমুখ।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

বক্তারা বলেন, হত্যা মামলার মূল আসামী লালচানসহ সকল সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার দিনেই ১২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও গত শুক্রবার দিবাগত রাতে একজন আসমিকে ধরতে সক্ষম হয়েছি। তাছাড়া জড়িত আসামি ধরার জন্য সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

প্রসঙ্গত গত ১০ এপ্রিল উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম (৫৫) ও আজিজুল হক (৫৫) নামে দুইজন নিহত হয়।। আহত হয় আরও ৮-১০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।