পলাশ পাল, নেত্রকোনা : নেত্রকোণা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়। সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে নেত্রকোণার বর্তমান সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলাকে অবমুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত সিভিল সার্জনসহ বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১১ অক্টোবরের মধ্যে...
পলাশ পাল, নেত্রকোনা : নেত্রকোণা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়। সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে নেত্রকোণার বর্তমান সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলাকে অবমুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।