নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নেদারল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

অক্টোবর ২৫, ২০২৩ ৮:২৮ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে সেঞ্চুরি করে মার্করামকে পেছনে ফেলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ম্যাক্সওয়েল। তার ৪৪ বলে ১০৬ রানের ঝড়ো ইনিংসে ভর দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে অসিরা পায় ৩৯৯ রানের সংগ্রহ।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ছাড়াও স্টিভেন স্মিথ ৭১ ও মার্নাস লাবুশেন ৬২ রান করেন।
ডাচদের হয়ে লোগান ভ্যান বিক সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৯৯/৮। (মার্শ ৯, ওয়ার্নার ১০৪, স্মিথ ৭১, লাবুশেন ৬২, ইংলিশ ১৪, ম্যাক্সওয়েল ১০৬, গ্রিন ৮, স্টার্ক ০, কামিন্স ১২*, জাম্পা ১* ; আরিয়ান ৭-০-৫৯-১, অ্যাকারম্যান ৪-০-১৯-০, ফন বিক ১০-০-৭৪-৪, ফন মিকেরেন ১০-০-৬৪-০, বিক্রমজিৎ ৪-০-২৭-০, ফর মারউই ৫-০-৪১-০, ডি লিড ১০-০-১১৫-২)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।