নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:২৮ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নেপালে চলমান রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ম‌ধ্যে দেশ‌টিতে আটকেপড়া বাংলাদে‌শি নাগ‌রিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বৃহস্প‌তিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মি‌নিট ও ৫টা ৪৫‌ মি‌নিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, তারা আজ বিমানের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপা‌ল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে সেখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন।

এছাড়া, বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশ‌টিতে। এ‌দিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।