নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নেপালে তায়কোয়ানদোতে বাংলাদেশের সাত স্বর্ণ জয়

সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৯:৩৬ 👁️ ৯০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: চতুর্থ নেপালে ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল রানার্সআপ ট্রফি জয় করেছে। এই খেলায় বাংলাদেশের দল জয় করেছে সাতটি স্বর্ণ। এছাড়া এসেছে তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদক। দেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন রানার্সআপ ট্রফি অর্জন করে।

আরও পড়ুনঃ  মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

দলের পক্ষে আহান, নেওয়াজ, আফ্রিন, জারিন, আফিফ, জান্নাতুল ও মালিহা স্বর্ণ জয় করে। তিনটি সিলভার জয় করে নাভিদ, মানহা ও পরশ। ব্রোঞ্জ জয় করে আফরিন, রুহি, আরশিয়া, মারুফ, রিপন, আভানা ও শাহানাজ। দলের কোচ হিসেব ছিলেন সাকলায়েন জনি।
টিম ম্যানেজার ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, গত শুক্র, শনি ও রোববার খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নেপাল দল। এছাড়া ভারত তৃতীয় স্থান অর্জন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।