নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পণ্যের দাম নিয়ে অভিযোগ করা যাবে ‘৩৩৩’ নম্বরে

জানুয়ারি ১৫, ২০২৪ ১০:০৭ 👁️ ৭৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পণ্যের দাম নিয়ে যেকোনো অভিযোগ সরকারি পরিষেবার ‘৩৩৩’ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে। এ মাসের মধ্যেই দেশে সেবাটি চালু করতে যাচ্ছে সরকার।

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

সোমবার ( ১৫ জানুয়ারি) মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

তিনি বলেন, ২০২০ সালে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার পর দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ও রোগী শনাক্তকরণে ‘৩৩৩’ এর ব্যবহার বাড়ানো হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সঙ্গে ‘৩৩৩’ নম্বরকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হল।

চলতি মাসের মধ্যেই দ্রব্যমূল্য নিয়ে ‘৩৩৩’-এ অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

পলক আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিভিন্ন ডাটা সংবলিত একটি ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে সব ধরনের তথ্য থাকবে।

কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এখানে যুক্ত থাকবে। কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে দেবে।

সভায় বিভিন্ন স্টেক হোল্ডার, আমদানিকারক, বিভিন্ন সুপার শপ ব্যবসায়ী প্রতিনিধি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এটুআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।