নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা

সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:০০ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে ‘চুবানি’ দিয়ে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে ‘টুস করে’ ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুনঃ  হাম প্রতিরোধে বাদ পড়া শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ : স্বাস্থ্যমন্ত্রী

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল।

বাদীর আইনজীবী রেজাউল ইসলাম বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন। শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এএসপি কিংবা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বলা হয়। তদন্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৮ মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে ‘টুস’ করে ফেলে দিতে হবে। একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার ‘চুবিয়ে’ তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ড. ইউনূস ও খালেদা জিয়া সম্পর্কে নানা বিষোদ্গার করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদ্গার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তাদের হত্যার হুমকি ও প্ররোচনার বিচার চেয়ে আদালতের কাছে মামলার আবেদন করেছি।’ -ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।