নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পবা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুলাই ৫, ২০২৪ ৪:২৭ 👁️ ৩৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

গ্রেপ্তারকৃত আসামি মো: বাবর আলী রাজশাহী মহানগরীর পবা থানার আলাইবিদিরপুর এলাকার মো: আ: হালিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাবর আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: বাবর আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ৪ জুলাই ২০২৪ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: বাবর আলী পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল রাত সোয়া ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: বাবর আলীকে আলাইবিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।