নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা

জুলাই ৩, ২০২৫ ৪:৩৭ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ০৬ জুলাই ১০ই মুহাররম ১৪৪৭ হিজরি রাজশাহীতে পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষ্যে মহানগরী এলাকার বিভিন্ন আয়োজক কমিটির সাথে আরএমপি সদর দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, “আশুরা আমাদের ইসলামী ইতিহাসের এক গৌরবময় ও বেদনাময় দিন। আসন্ন পবিত্র আশুরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্যে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন আয়োজক কমিটির সদস্যদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন অনুষ্ঠানস্থলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। অনুষ্ঠান বা তাজিয়া ও শোক মিছিলে কোনোভাবেই দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো অস্ত্র বা ধাতব বস্তু বহন করা যাবে না। সকল প্রকার পটকা ফুটানো ও আতশবাজি নিষিদ্ধ। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে শোক মিছিলে অংশগ্রহণকারীদের নিশানের উচ্চতা কম রাখতে হবে। তাজিয়া ও শোক মিছিলের জন্য নির্ধারিত রুট ও সময় অবশ্যই মেনে চলতে হবে।” এছাড়াও তিনি আরএমপির পক্ষ থেকে জারিকৃত নির্দেশনা সবাইকে মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সভায় আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আশুরা আয়োজক কমিটির প্রতিনিধিগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।