নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:০৭ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী বাগমারাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে সংযম, সহনশীলতা ও আত্মশুদ্ধির মাধ্যমে এই মাসের শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি তিনি যাকাত-ফিতরা যথাযথভাবে আদায় এবং গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এমপি ডা. আব্দুল বারী আরও বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করার এক অনন্য সুযোগ। তিনি বাগমারায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে সবাইকে ইবাদত-বন্দেগিতে বেশি বেশি সময় দেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

তিনি মহান আল্লাহর কাছে বাগমারাবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার রোজা ও ইবাদত কবুল হওয়ার প্রার্থনা জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।