নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১০:৩০ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) জনাব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  ঢাকার নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাসিক প্রশাসক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও চলমান এবং ভবিষ্যতের উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁরা মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মোঃ জসীম উদ্দীন আরজু প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।