নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পরিণীতির নাটকীয় এন্ট্রি, শ্বশুরবাড়ির লোকজন কী আয়োজন করলেন

অক্টোবর ৮, ২০২৩ ৪:০২ 👁️ ১০০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: রাঘব-পরিণীতির বিয়ে এখনো বলি পাড়ায় আলোচনার কেন্দ্রে। বিয়ের পর পরিণীতি চোপড়াকে স্বাগত জানায় রাঘব চাড্ডার পরিবার। অভিনেত্রীর শ্বশুড়বাড়ি প্রবেশের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন।
রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করে চাড্ডা পরিবার। এ সময় নব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ ও সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। এছাড়াও রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়। দুজনের মধ্যে রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি ও রাঘব দারুণ উপভোগ করেছিলেন এগুলো।
এছাড়া তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি?’ তখন পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন রাঘব।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এদিকে পরিণীতির স্বাগত জানানোর ভিডিও ফোরফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘একজন পুত্রবধূ হলো সেই আলো যা একজন মায়ের জীবনে সুখ নিয়ে আসে। পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি!’
ক্যাপশনে আরও লেখা হয়, ‘চাড্ডা পরিবার পরিণীতি ও রাঘবের জন্য একটি দুর্দান্ত ঢোল এবং সাজসজ্জার পরিকল্পনা করেছিল, সঙ্গে মিষ্টি এবং মজার খেলা ছিল। পরী যেমন বলেছে…পৃথিবীর সেরা পরিবার। যাঁরা তাকে রানির মতো বরণ করেছিল’।
গত ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। ভারতের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন এ যুগল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।