নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মরিয়ম

ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৪:২০ 👁️ ৬০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: আজ পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন হবে। সংশ্লিষ্টদের মতে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজই হতে যাচ্ছেন এই প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

আজ সোমবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিএমএল-এন পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। যার ফলে এখানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বিজয়ী হলে মরিয়মই হবেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

জিও নিউজ জানিয়েছে, সোমবার বেলা ১১টায় পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন ডাকা হয়েছে এবং এতে পাঞ্জাবের নবনির্বাচিত স্পিকার মালিক আহমেদ খান সভাপতিত্ব করবেন।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

পিএমএল-এন বর্তমানে প্রাদেশিক পরিষদে ২২৪ এমপিএর সমর্থন পেয়েছে। আর মুখ্যমন্ত্রী পদে মরিয়মের প্রতিদ্বন্দ্বী হবেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনিয়র নেতা আফতাব আহমেদ খান। তার পেছনে ১০৩ জন এমপিএর সমর্থন রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে ৩২৭ আসনের প্রাদেশিক পরিষদে ১৮৭ সদস্যের সমর্থন প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।