নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

সেপ্টেম্বর ২, ২০২৩ ৩:৩৫ 👁️ ১০৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: সকাল থেকেই কালো মেঘে ঢাকা পাল্লেকেলের আকাশ। মন ভার ক্রিকেটপ্রেমীদেরও। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বড় কোনো টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান মহারণ দেখা যায় না। এশিয়া কাপের মঞ্চ আবারো সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। যদিও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জমজমাট লড়াইয়ে বাধ সেধেছে বৃষ্টির শঙ্কা। খেলা শুরুর আগেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে বলেই খবর।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

তবে আশার কথা হচ্ছে বৃষ্টির শঙ্কা মাথা নিয়ে নির্ধারিত সময়েই টস করেছেন দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম। হাই-ভোল্টেজ দ্বৈরথে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। বৃষ্টিতে বিলম্ব না হলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে চমক দেখিয়েছিল বাবর আজমের পাকিস্তান। এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগেই নেপালের বিপক্ষে একাদশ দিয়েছিল পাকিস্তান। নেপালের বিপক্ষের দল নিয়ে ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ভারতের দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার। তবে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ শামি। ভারতীয় এ পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। নিয়মিত পেসার বুমরাহ ও সিরাজের সঙ্গে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।

ব্যাটিং অর্ডারে অবশ্য তেমন চমক নেই। রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন শুভমান গিল। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চারে শ্রেোস। পাঁচ নম্বরে আসবেন সম্ভবত ইশান কিশান। তারপর দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। আটে খেলতে পারেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।