নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

জানুয়ারি ২২, ২০২৬ ৮:১১ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচিতে শপিং সেন্টারে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র একটি বদ্ধ দোকান থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

গত শনিবার গুল প্লাজা নামে অত্যন্ত জনবহুল ওই শপিং সেন্টারে আগুন লাগে। আজ বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখনো আরও ৮০ জন নিখোঁজ আছেন।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

করাচি দক্ষিণ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রাজা সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘দুবাই ক্রোকারি’ নামে ম্যাজানাইন ফ্লোরের একটি দোকান থেকেই পাওয়া গেছে ৩০ জনের মরদেহ।

তিনি জানিয়েছেন, যখন আগুনের সূত্রপাত হয় তখন শপিং সেন্টারটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করেন। তখন পদদলিত হওয়া থেকে বাঁচতে ওই ব্যক্তিরা এ দোকানের ভেতর আশ্রয় নেন। কিন্তু পরবর্তীতে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মৃতের সংখ্যা বাড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পোড়া মার্কেট থেকে সব মরদেহ উদ্ধার করার আগ পর্যন্ত ধ্বংসস্তূপ সরানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

যারা আগুনে পুড়ে মারা গেছেন তাদের অবস্থা এতটাই খারাপ যে খালি চোখে তাদের আর চেনা যাচ্ছে না। এ কারণে মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৫০টি পরিবার তাদের ডিএনএর স্যাম্পল দিয়েছে।

এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।