অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া করেছে। ভারত-পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে, ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে। খবর দ্য ইরান অবজারভারের। এর আগে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর করেন এবং দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। উভয়পক্ষ সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয়...
Developed by BDITHOST