নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মায় আটকা চার ফেরি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৫:১৪ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পদ্মায় ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকে পড়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়া বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্ষুদে বার্তার মাধ্যমে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি আটকা পড়ে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।