স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও নিউমার্কেট এলাকায় গণসংযোগ করা হয়েছে। এর আগে বিকেল ৩ টায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হকের আয়োজনে প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে নারী ভোটারদের ঢল নামে। প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় তিনি বলেন, রাজশাহীতে আওয়ামী লীগের কাছ থেকে নৌকা ছিনতাই করে নিয়েছে। জাতীয় ভাবে আমাদের প্রতীক নৌকা। কিন্তু এবারের নির্বাচনে রাজশাহী মহানগর আওয়ামীলীগের প্রতীক...
Developed by BDITHOST