অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এছাড়া হামলার পর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এমন অবস্থায় নিজেদের পানির ন্যায্য হিস্যা রক্ষার কথা জানিয়েছে পাকিস্তান। এছাড়া পানির ন্যায্য হিস্যা রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে দেশটি। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, সিন্ধু পানিচুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানি সুরক্ষায় দেশটি প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন। ভারতের একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পর ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন ইসহাক ডার। তিনি বলেন, ভারতের এই সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক...
Developed by BDITHOST