পাবনা প্রতিনিধি : পাবনায় দেশীয় অস্ত্র-গুলিসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সদর উপজেলার মাসুম বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার সাব্বির হোসেন সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিল। গত রাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিকের পাশে (মাসুম বাজারসংলগ্ন) তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে দেশে তৈরি একটি...
পাবনা প্রতিনিধি : পাবনায় দেশীয় অস্ত্র-গুলিসহ সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সদর উপজেলার মাসুম বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন সদর উপজেলার মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করতেন মর্মে পুলিশের কাছে তথ্য ছিল। গত রাতে অস্ত্র বিক্রির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিকের পাশে (মাসুম বাজারসংলগ্ন) তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।