পাবনায় ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার: ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পরে কিশোরীর বাবার করা মামলায় আছাব আলী নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ সম্পর্কে কিশোরীর প্রতিবেশী দাদা হন। মা-বাবা বাড়িতে না থাকায় কিশোরীকে ধর্ষণ করেন আছাব আলী। ১৬ মার্চ ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে কিশোরী তার মা-বাবাকে জানায়, প্রতিবেশী দাদা আছাব আলী তাকে ধর্ষণ করেন এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা...
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পরে কিশোরীর বাবার করা মামলায় আছাব আলী নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ সম্পর্কে কিশোরীর প্রতিবেশী দাদা হন। মা-বাবা বাড়িতে না থাকায় কিশোরীকে ধর্ষণ করেন আছাব আলী। ১৬ মার্চ ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে কিশোরী তার মা-বাবাকে জানায়, প্রতিবেশী দাদা আছাব আলী তাকে ধর্ষণ করেন এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে ২৬ মার্চ পাবনা আদালতে পাঠানো হয়েছে।
Post Views:34
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।