নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাবনায় নদীতে ডুবে মারা গেল চাচাতো ভাই-বোনের

জুন ২৭, ২০২৫ ৮:১০ 👁️ ৬৯ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরের বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

শুক্রবার ২৭ জুন দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া গ্রামের আবু সামা কাউন্সিলের মেয়ে ও জোবায়ের আহমেদ একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র সন্তান। তারা সাঁতার না জানায় পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন্নি ও জুবায়ের গোসল করতে নামলেও তাদের দেখা না মেলায় পানিতে খোঁজাখুঁজি শুরু করে এলাকাবাসী। কিছুক্ষণ পর তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে গোপালনগর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

মৃত্যুর বিষয় নিশ্চিত করে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।