নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাবনায় বিএসটিআই’র অভিযানে প্রায় সাড়ে ৫টাকা লক্ষ জরিমানা

মার্চ ২৫, ২০২৫ ৩:১৭ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় বিএসটিআই’র মোট ২৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

উক্ত অভিযানগুলোতে ২৪টি প্রতিষ্ঠানকে বিবিধ অপরাধে বিএসটিআই সংশ্লিষ্ট আইনে মোট ৫ লক্ষ সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে উৎপাদিত অনুমোদনহীন বিপুল পরিমাণ পণ্য ও পণ্য তৈরির উপাদান ধ্বংস করা হয়। উক্ত অভিযান সমন্বয় করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম, সহকারী পরিচালক (সিএম) শহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে মর্মে পাবনার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় হতে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।