নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পিটিআই-তে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ সভা

জানুয়ারি ২৭, ২০২৫ ৬:১০ 👁️ ৪১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (২৭ জানুয়ারি) বিকালে রাজশাহী পিটিআই সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) তথ্য অধিকার আইনÑ২০০৯ এর বিধি-বিধান সর্ম্পকিত অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় পিটিআই এর শিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

অবহিতকরণ সভায় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইনের বিধি-বিধান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

পরে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ্, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোহা. তোজাম্মেল হক সভায় বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে পিআইডি তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা, পিটিআই ও পিআইডি’র কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।