নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুর, আটক এক

নভেম্বর ৮, ২০২৩ ৩:৪১ 👁️ ৮২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়ায় শিবপুরে যাত্রীবাহি বাস ও ‍দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে গেছে অবরোধকারীরা।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

অবরোধকারীদের মধ্যে স্থানীয়রা সজল নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

ঘটনার পর ওই এলাকাসহ রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এসময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাংচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়াত দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। এরমধ্যে সজল নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অবরোধকারীরা একটা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাক ভাংচুর করেছে। ভাংচুর করা বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাংচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বাসে থাকা ছোট শিশুরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে।

তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন- পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।