নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার

মার্চ ২০, ২০২৬ ১০:৩৭ 👁️ ৩০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : র‌্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল (১৯ মার্চ) সন্ধ্যা ৬:১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রায়হান আলী (৪৫) কে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট হতে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

আটক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক কারবারীর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।