নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুঠিয়ায় হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার

নভেম্বর ২০, ২০২৩ ৮:২০ 👁️ ১১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার দিঘলকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

গ্রেপ্তাকৃতরা হলেন, আশরাফুল ইসলাম (২৫) ও মোছা. মর্জিনা বেগম (৪৫)। এদের মধ্যে আশরাফুল ইসলাম নাটোর জেলার সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের নুরু মন্ডলের ছেলে। আর মোছা. মর্জিনা বেগম রাজশাহী জেলার পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর কন্যা।

আরও পড়ুনঃ  রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রোববার রাত ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল পুঠিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় দিঘলকান্দি শিশুতলাগামী কাঁচা রাস্তার পাশে রাজিবের কলা বাগানে তিনজন হেরোইন বিক্রি করছিলো।

আরও পড়ুনঃ  নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

সেখানে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম এবং মোছা: মর্জিনা বেগমের নিকট হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে ৫ গ্রাম হেরোইন পাওয়া য়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে তাদের সহযোগী আব্দুল হামিদ (৩২ পালিয়ে যায়। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।