নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুরুষদের সেক্স কমেডি দেখতে দেখতে ক্লান্ত : ভূমি

অক্টোবর ৫, ২০২৩ ৯:১৯ 👁️ ১৬৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: নারীর যৌনতানির্ভর কমেডি চলচ্চিত্র ‘থ্যাংক ইউ ফর কামিং’ অবশেষে পর্দায় আসতে চলেছে। সিনেমাটির মূল ভূমিকায় রয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। সেক্স কমেডি ঘরানার সিনেমাটি ঘিরে ইতিমধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এই সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে ভূমিও জানালেন সোজাসাপ্টা কথা।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

অভিনেত্রীর মতে, সেক্স কমেডিনির্ভর চলচ্চিত্রে পুরুষপ্রধান চরিত্র দেখতে দেখতে ক্লান্ত। তাই পরিবর্তনের সময় এসেছে।
এতে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যখন আমি স্ক্রিপ্টটি শুনেছিলাম, তখন মনে হয়েছিল, ঈশ্বরকে ধন্যবাদ, এই সিনেমাটি আমার কাছে এসেছে। আমি অনেক দিন অপেক্ষা করেছি।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

প্রধান চরিত্রে কমেডি করতে। সেক্স কমেডি সিনেমাগুলোতে ছেলেদের মজা করতে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। পুরুষরাই সব সময় সেক্স কমেডির শিরোনামে থাকে। এবার এই শিকল ভাঙার সময় এসেছে।

ভূমি আরো বলেন, ‘আমি বেশির ভাগই ভারতের ছোট শহরভিত্তিক চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছি। তাই আমি সত্যিই এমন একটি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যা আমাকে ইমেজ ভাঙতে সাহায্য করবে। লোকেরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, আপনি কি স্টেরিওটাইপড কিংবা বাক্সবন্দি? আমাকে সঠিক স্ক্রিপ্ট দিয়ে এই ধারণা ভেঙে ফেলতে হবে এবং এটি ছিল সেই স্ক্রিপ্ট। ফিল্মটি কেবল নারীদের যৌন আনন্দ নিয়ে নয়, বরং তার চেয়েও বেশি কিছু।’

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

‘থ্যাংক ইউ ফর কামিং’-এ ভূমি পেডনেকার, শেহনাজ গিল, কুশা কপিলা, শিবানি বেদি ও ডলি সিং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
এটি পরিচালনা করছেন রিয়া কাপুরের স্বামী করণ বুলানি। সিনেমাটি প্রযোজনা করেছে রিয়া ও অনিল কাপুরের প্রডাকশন হাউস অনিল কাপুর ফিল্ম কম্পানি। ৬ অক্টোবর হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।