নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল ৩ ঘণ্টা বন্ধ

নভেম্বর ২২, ২০২৪ ৬:১১ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর স্টেশনমাস্টার আনোয়ার হোসেন। তিনি জানান, খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনসহ চারটি ট্রেন কমলাপুরের শহরতলি স্টেশনে আটকে ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

এর আগে আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে জুরাইন রেলগেট অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। এ সময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : স্থানীয় সরকার মন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামে একটি ট্রেন আটকা পড়ে। এ ছাড়া নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা ছাড়তে পারেনি। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মা সেতু রেল চলাচল বন্ধ ছিল।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত আছে।-আজকের পত্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।