নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পুলিশ হত্যা মামলায় আমীর খসরু ও স্বপন গ্রেপ্তার

নভেম্বর ৩, ২০২৩ ৪:১৪ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

একই সঙ্গে পল্টন থানায় দায়ের করা এই মামলায় দুজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তরিকুল ইসলাম এ আবেদন করেন।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

ঢাকার আদালতের প্রসিকিউশন দপ্তরের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে রিমান্ডের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চলাকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় পুলিশ কনস্টেবল আমিরুলকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ও বিএনপির অন্যান্য শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে এই মামলায় আসামি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।