নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পূজামণ্ডপে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৪

অক্টোবর ১২, ২০২৪ ৭:৫১ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার ১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটির পূজামণ্ডপে শুক্রবার (১১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। যদিও ওই বস্তুটি বিস্ফোরিত হয়নি, তবুও হামলাকারীদের ধরার চেষ্টা করতে গিয়ে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা হলো—আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

পুলিশ জানিয়েছে, বর্তমানে তাঁতিবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, পূজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত আচমকা মন্দিরে ককটেল সদৃশ বস্তুটি নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ৪ জন স্বেচ্ছাসেবক ছুরিকাঘাতে আহত হন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ–কমিশনার মো. জসিম উদ্দিন জানান, “১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটি আয়োজিত পূজামণ্ডপের আশেপাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পাশাপাশি পূজামণ্ডপে কিছু নিক্ষেপের ঘটনাও ঘটেছে। আমরা সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে ছুরি ও চাকু পাওয়া গেছে। আমরা তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করছি।”-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।